ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষপীরগঞ্জের ভেন্ডাবাড়ী কলেজের পরীক্ষার্থীদের বিদায়

পীরগঞ্জের ভেন্ডাবাড়ী কলেজের পরীক্ষার্থীদের বিদায়

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী মহিলা কলেজের এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার এক জাঁকজমক পুর্ন অনষ্ঠানের মধ্যে দিয়ে কলেজ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয় ।

ভেন্ডাবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ নুরুন্নবী মিয়া রাজুর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিতী হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক ও কলেজটির সভাপতি সাইফুল ইসলাম । বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, ভেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহমুদুল হাসান শাহিন, সাধারন সম্পাদক সত্যরঞ্জন প্রমুখ ।

এদিকে সভা শুরুর পুর্বে প্রধান অতিথী সহ অন্যান্য অতিথীবৃন্দ সভাস্থলে এসে পৌঁছিলে কলেজটির শিক্ষার্থী ও দলীয় নের্তৃবৃন্দ করতালির মাধ্যমে অতিথীদের স্বাগত জানান এবং সভাটি ছিল বেশ আকর্ষনীয় ।

সভায় সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর দেশে প্রকৃত গণতন্ত্রের পথ উম্মক্ত হয়েছে । শিক্ষা ক্ষেত্রে সুষ্ট পরিবেশ ফিরে এসেছে । আমরা বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি । তাই শিক্ষাথীদের প্রকৃত শিক্ষা ও জ্ঞানার্জনের মাধ্যমে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular