ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপীরগঞ্জে শহীদ সোহাগের ১ম মৃত্যু বার্ষিকী পালন

পীরগঞ্জে শহীদ সোহাগের ১ম মৃত্যু বার্ষিকী পালন

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনে নিহত শহীদ সোহাগের বাড়ীতে প্রথম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সন্ধার পুর্বে শহীদ সোহাগের বাড়ীতে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন প্রমুখ ।

সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন । আলোচনা সভা শুরুর পুর্বে অতিথী বৃন্দ সোহাগের কবর জিয়ারত করে সোহাগের পরিবারের সঙ্গে কুশল বিনিময় ও পরিবারের খোঁজ খবর নেন আলোচনা সভার শেষ পর্যায়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম শহীদ সোহাগের মায়ের হাতে নগদ আর্থিক সাহায্য প্রদান করেন ।

উল্লেখ্য গত ১৯ জুলাই ঢাকার উত্তর বাড্ডার বাঁশখালী পুলিশ ফাঁড়ীর সামনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রেজাউল ইসলামের পুত্র গার্মেন্টস কর্মি সোহাগ মিয়া ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular