ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপীরগঞ্জে সোহেল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

পীরগঞ্জে সোহেল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় ফলিয়া গ্রামে সোহেল রানাকে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রোববার দুপরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সুরা সদস্য মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাইফুল আজাদ, মদনখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাজু, সম্পাদক শাজাহান আলী, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, সাবেক ইউপি সদস্য কাশেম আলী, নিহত সোহেলের মা মরিয়ম বেগম, স্ত্রী জান্নাতুন বেগম, ভাই মাহবুবার প্রমুখ ।
উক্ত মানববন্ধনে উক্ত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সহস্্রাধীক পুরুষ মহিলা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য গত ৩০ জুন উপজেলার বড়ফলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেড়ে প্রতিপক্ষ মনিরুল ইসলামের লোকজনের প্রহারে একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র সোহেল রানা নিহত হয় । পুলিশ ইতিমেধ্যে প্রধান আসামী মনিরুলকে গ্রেফতার করেছে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular