ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপীরগঞ্জে ৫ আগষ্টে গণমিছিল অনুষ্ঠিত

পীরগঞ্জে ৫ আগষ্টে গণমিছিল অনুষ্ঠিত

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে উপজেলা বিএনপি’র উদ্যোগে ৫ আগস্ট মঙ্গলবার গণ অদ্ভুত্থান দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে বিকালে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক গণ মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে । এ মিছিলের নেতৃত্বে দেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম ।

উক্ত গণমিছিল পীরগঞ্জ বাস ষ্টান্ডে পৌঁছিলে সেখানে দলীয় নেতাকর্মি ও সাধারন মানুষের উদ্দেশ্যে সমাপনি বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিল প্রমূখ । গণ মিছিলে উপজেলার ১৫ টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনে ১০ সহস্রাধিক দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular