কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিএনপির মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) পেকুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।
বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পেকুয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শওকত আরা সেপু ও সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন।
এ সময় পেকুয়া উপজেলা মহিলা দল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা উপস্থিত শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত নারীর হাতে চালের প্যাকেট তুলে দেন।




