জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬ জুলাই, বুধবার দুপুরে ফুল সংস্থার শিক্ষাবৃত্তি-২০২৪ এর সনদপত্র ও অর্থ প্রদান করা হয়েছে। উপজেলার ইসলামী ফাউন্ডেশন সভাকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও প্রতিযোগীতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ফুল সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৪২ টি স্কুলের ৮০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির সনদপত্র ও বৃত্তির অর্থ প্রদান করা হয়।
ফুল সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার রাশেদুল ইসলাম প্রামাণিকসহ শিক্ষার্থী, অভিভাবক, ৪২ টি স্কুলের শিক্ষকগণ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, শুধু ভালো রেজাল্ট নয় ভবিষ্যতে ভালো মানুষও হতে হবে।
এই সুন্দর আয়োজন শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা যোগাবে এবং ভালো মানুষ হতে পথ দেখাবে বলে অভিব্যক্তি ব্যক্ত করেন অভিভাবকরা।



