ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাফ্রান্সের বিপক্ষে মহালড়াইয়ে সাইবারিকে হারাচ্ছে মরক্কো

ফ্রান্সের বিপক্ষে মহালড়াইয়ে সাইবারিকে হারাচ্ছে মরক্কো

ক্রীড়া ডেস্ক: ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে তারকা ফরোয়ার্ড ইসমায়েল সাইবারিকে পাচ্ছে না মরক্কো। দলের কোচ মোহামেদ ওয়াহবি বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বিশ্বকাপে মরক্কোর অন্যতম সেরা পারফর্মার ২৫ বছর বয়সী সাইবারি। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে প্রথম গোল, স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল এবং হাইতির বিপক্ষে সমতাসূচক গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া নকআউট পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিটিও আসে তার পা থেকে।

শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারায় মরক্কো। ম্যাচের ২২তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় সাইবারিকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। 

বস্টনে পৌঁছানোর পর তার এমআরআই করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, পেশিতে টান গুরুতর নয় এবং এতে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা নেই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ ওয়াহবি বলেন, ‘সাইবারি ছাড়া দলের বাকি সবাই খেলার জন্য প্রস্তুত। তার চোট থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তবে আশা করছি, সে টুর্নামেন্টের বাকি অংশে ফিরতে পারবে। আমরা কেবল শতভাগ ফিট খেলোয়াড়দেরই একাদশে রাখব।’

 

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular