ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedবগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি, ভাঙছে বসতভিটা ও ফসলি জমি

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি, ভাঙছে বসতভিটা ও ফসলি জমি

বগুড়া প্রতিবেদক: বগুড়ার ধুনটে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনা নদীর পানি বাড়ছে। সেই সঙ্গে নদীভাঙন অব্যাহত রয়েছে। 

উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে মাত্র এক মাসের ব্যবধানে নদীতে বিলীন হয়েছে একটি কৃষক পরিবারের বসতভিটাসহ আবাদি জমি। ভাঙন এখন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দিকে এগিয়ে আসছে। এতে নদীপাড়ের হাজারো মানুষ তাদের আশ্রয় ও জীবিকা হারানোর আশঙ্কা করছেন।

বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে ধুনটের যমুনা নদীতে পানি দ্রুত বাড়ছে। শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে পানি ১৫.৫৭ মিটার সমতায় প্রবাহিত হয়। গত ২৪ ঘণ্টায় পানি ৯ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আবদুল মালেক বলেন, উজানের ঢলে যমুনা নদীর পানির চাপ বেড়ে যাওয়ায় তীরবর্তী কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বালু ভর্তি জিওব্যাগ ও টিউব ডাম্পিংয়ের মাধ্যমে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের কাজ চলছে।

 
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular