ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিবদলগাছীতে রফতানিযোগ্য আম উৎপাদনে কৃষক প্রশিক্ষণ

বদলগাছীতে রফতানিযোগ্য আম উৎপাদনে কৃষক প্রশিক্ষণ

সিজান সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:  বদলগাছীতে “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থ বছরে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় ০১ (এক) দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বুধবার সকাল ১০ টা হতে প্রায় বিকেল ৪ টা পর্যন্ত এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সাবাব ফারহান। প্রশিক্ষণে প্রশিক্ষকরা শেখান কিভাবে সঠিক নিয়মে আম উৎপাদন করতে হবে। পাশাপাশি অন্যান্য ফসল উৎপাদনেও পরামর্শ প্রদান করেন।

প্রশিক্ষকরা তাদের বক্তব্যে বলেন,” বিভিন্ন পোকার আক্রমণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে অবশ্যই আম চাষ করে লাভবান হওয়া সম্ভব। যেমন পোকাসহ বিভিন্ন ক্ষতিকর জীব যেমন ফলের মাছি থেকে আম রক্ষা করতে আমরা ম্যাজিক ট্রাপ, ম্যাংগো ফ্রুট ব্যাগ ব্যাবহার করতে পারি। তাছাড়াও আমরা অনেক সময় লক্ষ করি আমের নিচে গোটা হয়ে শক্ত হয়ে থাকে, এর জন্য দায়ী ক্ষতিকর ধোঁয়া। ম্যাংগো ফ্রুট ব্যাগের মাধ্যমে আমের নিচে শক্ত গোটা হওয়া থেকে বাঁচাতে পারি। একবার এই ব্যাগটি কিনলে প্রায় ২ বছর ব্যবহার করতে পারবেন”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular