বরিশাল প্রতিবেদক: ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ প্রধানমন্ত্রীর এ ঘোষণাই সব সম্প্রীতির ভিত্তি ভূমি বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ও ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল যদি কাউকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তবে ধর্মপ্রাণ মানুষ তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
আজ শুক্রবার দুপুরে বরিশাল নগরের বান্দ রোডে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল জেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।




