ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধবাগেরহাটে দীঘি থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার

বাগেরহাটে দীঘি থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার

বাগেরহাটের পচা দীঘি থেকে সুমন্ত বিশ্বাস (৪৫) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এলাকাবাসীর খবরে ভিত্তিতে দীঘি থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে।
তিনি পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানা গেছে। বাগেরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের এলজিইডির মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উল হাসান জানান, সোমবার বাগেরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরের দিকে খাবার খাওয়ার কথা বলে বের হলে আর ফিরেনি। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজির করা হয়।

সকালে পচা দীঘিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তার শরীরে এখন পর্যন্ত কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular