ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষবাজিতপুরে ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

বাজিতপুরে ৬০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ৫৯ লাখ ৯২ হাজার টাকার কারেন্ট ও চায়না-ম্যাজিক জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ জুলাই) দুপুর থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হিলচিয়া বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম।
এসময় উপস্থিত ছিলেন-বাজিতপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েলসহ সেনাবাহিনী সদস্য, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নদী ও হাওরে অবাধে ব্যবহৃত কারেন্ট ও চায়না জালের কারণে মা ও পোনা মাছ নিধন হচ্ছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ জুলাই) দুপুর থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার হিলচিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জাল ব্যবসায়ীর একাধিক গুদাম থেকে ৬৪ বস্তা কারেন্ট জাল (দৈর্ঘ্য প্রায় ১২৪০০ মিটার) এবং প্রায় ১ হাজার ৫০ পিস চায়না-ম্যাজিক জাল (দৈর্ঘ্য ২৬ হাজার ২৫০ মিটার) জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ জালের মোট আনুমানিক বাজার মূল্য প্রায় ৫৯ লাখ ৯২ হাজার টাকা। পরে নদীপাড়ের খোলা স্থানে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাজিতপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় নদীপাড়ের খোলা স্থানে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নদী ও হাওরে মাছ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular