ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeদুর্ঘটনাবাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু, ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা

বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু, ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক : কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে ১২ মৃত্যুর ঘটনায় মামলা করেছেন আহত এক বাসযাত্রী। মামলায় দুই গেইটম্যানকে আসামি করা হয়েছে।

সোমবার লাকসাম থানায় মামলাটি করেন আহত শেফালী আক্তার।

মামলায় পদুয়ার বাজার রেলক্রসিংয়ের গেইটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করা হয়েছে।

মামলার বাদী শেফালী আক্তার এই দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা। তার বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি ওই বাসের যাত্রী ছিলেন।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে মোট ১২ জনের মৃত্যু হয়। আহত হন আটজন।

নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি ঝিনাইদহে। নিহতরা হলেন- মহেশপুর উপজেলার একই পরিবারের ৩ জন, তারা হলেন পাতবিলা গ্রামের পিন্টু হোসেনের স্ত্রী লাইজু খাতুন এবং তাঁর ৫ বছরের মেয়ে খাদিজা ও ৩ বছরের মেয়ে মরিয়ম। অন্য দু’জন হলেন ভালাইপুর গ্রামের সোনালি বেগম ও ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামের জিহাদ হোসেন। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়লে সংঘর্ষ হয়।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular