নীলফামারী প্রতিনিধি : জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রধান কার্যালয় সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনালের হলি চাইল্ড স্কুল মাঠে ২০২৫-২০২৮ এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান নীলফামারী জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগের আহবায়ক আবদুল হামিদ মিঠুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসাবে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, দিনাজপুর জেলা ট্রাক-ট্যাংকলরী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী, নীলফামারী জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক, জামিয়ার হোসেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহ- সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মজনু, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন (পাপ্পু), সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, ওলামা দলের আহবায়ক সাইদুল কাজী, শ্রমিক দলের সদস্য সচিব হামিদুল ইসলাম, মহিলা দলের সভাপতি রিনু আফজাল, সাধারণ সম্পাদক রুপা হোসেন প্রমুখ।
সভাপতি জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন বাবলু, সহ-সভাপতি ছাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ আলী, সহ-সাধারণ সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ মনছুর আলী ইমাদি, দপ্তর সম্পাদক, আবদুল গনি ইসরাইল, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ জয়, সড়ক সম্পাদক (আন্তঃজেলা) আব্দুল জলিল, সড়ক সম্পাদক (অভ্যন্তরীণ) মো. স্বপন, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক পলাশ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. স্বপন হোসেন এবং কার্যকরী সদস্য পদে যথাক্রমে আইনুল হুদা, নিমাই চন্দ্র রায় ও রবিউল ইসলাম নির্বাচিতরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।



