ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বিজিবির সাবেক ডিজি মইনুল আটক

বিজিবির সাবেক ডিজি মইনুল আটক

নিউজ ডেস্ক:  সস্ত্রীক বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে আটক করা হয়েছে।

মউনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই।
মঙ্গলবার বিকালে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে আসলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা এই তথ্য গণমাধ্যমকে শ্চিত করেছেন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম ২৮ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০১০ সালের ৯ মে পর্যন্ত তৎকালীন বিডিআর-এর মহাপরিচালক ছিলেন। বিডিআর বিদ্রোহে নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের পর তিনি দায়িত্ব নেন। বর্তমানে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয়।

২০১৫ সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম।পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বিজিবির মহাপরিচালক পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman