ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিপিএল ফাইনালের সময়ে পরিবর্তন

বিপিএল ফাইনালের সময়ে পরিবর্তন

নিউজ ডেস্ক:  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের সময়ে পরিবর্তন আনা হয়েছে। আগের নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ম্যাচ শুরুর সময়। সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামিকাল শুক্রবার মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। পরিবর্তিত সময়ে এখন শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে। তবে অনলাইনে ও বুথ থেকে বিক্রি হওয়া টিকেটে ম্যাচ শুরুর সময় আগে থেকেই উল্লেখ করা আছে ৬টাতে।

বিপিএলে এবার দুপুরের ম্যাচগুলি শুরু হয়েছে দুপুর দেড়টায়, সন্ধ্যার ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। শুধু শুক্রবারে দুপুরের ম্যাচ শুরু হয়েছে দুপুর ২টায়, সন্ধ্যার ম্যাচ ৭টায়। ফাইনালের দিন একটিই ম্যাচ। শুক্রবার হলেও তাই সময় এগিয়ে আনায় জটিলতা নেই।

টানা দ্বিতীয় ট্রফির আশায় এই ফাইনালে নামবে ফরচুন বরিশাল। ২০১৩ আসরে ফাইনালে খেলা চিটাগং কিংস এক যুগ পর বিপিএলে ফিরেই পৌঁছে গেছে ফাইনালে। চট্টগ্রামের কোনো ফ্র্যাঞ্চাইজি এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি।

এদিকে ফাইনালে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি সেই প্রশ্নের উত্তরে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘যে দল বেশি শান্ত থাকবে, সে দলেরই জেতার সুযোগ বেশি। কোয়ালিফাইয়ের ম্যাচগুলোতে এবার আমি বেশি চাপে ছিলাম। ফাইনাল খেলার সৌভাগ্য এর আগে দু’বার হয়েছে আমার। কুমিল্লা ও বরিশালের বিপক্ষে একবার করে। সাধারণত ফাইনাল নিয়ে আমি বেশি কিছু ভাবি না। আশা করি কালকের দিনটাও এরকমই যাক।’

বরিশাল অধিনায়ক আরও বলেন, ‘আমরা সবাই বলি ফাইনাল আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এমন অবস্থায় আপনাকে অবশ্যই অনেক বেশি শান্ত থাকতে হবে। আপনার যদি নার্ভাসনেস কাজ করে, আর আপনি যদি চাপ সরাতে না পারেন তাহলে আপনি ভুল করবেন। এটাই আমার চাবিকাঠি। যে দল বেশি শান্ত থাকবে, তাদের সুযোগ বেশি থাকবে।’

আর চিটাগং কিংসের কোচ শন টেইট বরিশালকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই মানছেন। তবে প্রতিপক্ষের ব্যাপারে খুব বেশি কথা বলতে চান না ফাইনালের আগে। টেইট বলেছেন, ‘অবশ্যই ভালো দল। তাদের দলে অবশ্যই ভালো কিছু মানসম্পন্ন ক্রিকেটার আছে। আমি তাদের নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আমি শুধু এটা আমাদের মধ্যেই রাখতে চাই।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular