ঢাকা  শনিবার, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মেলবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

শুক্রবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনার সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গোপসাগরে বৈরি আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে কিছুটা বিলম্ব হওয়ায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম ছিল। তবে শুক্রবার সকাল ৭টার পর খালাস কার্যক্রম শুরু হয়েছে, যা দুপুরের মধ্যে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

তিনি আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মেলবে বলে আশা প্রকাশ করেন।

যশোরে স্বাস্থ্য বিভাগে চলমান কার্যক্রম তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগীদের যেন আর চিকিৎসার জন্য অন্য জেলায় দৌড়াতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে আগের সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বেশিরভাগ সিদ্ধান্তেই ভালো অগ্রগতি হয়েছে এবং বাকি কাজগুলোর জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক জনগণ যাতে উন্নত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা হবে।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানাসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular