ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকায় “আনার আইসক্রিম ফ্যাক্টরি”-তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে ভয়ঙ্কর এক চিত্র সামনে আসে—শিশুদের জন্য তৈরি আইসক্রিমে ব্যবহার করা হচ্ছিল রং, স্যাকারিন ও বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল।
অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ভাবে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। ফ্যাক্টরিটির কোনো লাইসেন্স বা সঠিক কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে সকল প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়।
তিনি আরও বলেন, “ভেজাল খাদ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে, এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।



