ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষনা

ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬ টি সংসদীয় আসনের মধ্যে ৪ টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী ঘোষনা করা হয়। ঘোষিত প্রার্থীদেরকে সাংবাদিকদের সামনে পরিচয় করিয়ে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ।

ঘোষিত প্রার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনে হাফেজ ক্বারী নেছার আহমদ আন-নাছিরী, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়াজুল করীম, ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উপদেষ্টা মুফতি জসিম উদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসন ও ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্ছারামপুর) আসনে দলীয় প্রার্থী পরে ঘোষনা করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দলীয় প্রার্থীরা এলাকায় গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। তিনি বলেন, মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বিএনপি বড় দল হিসাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। তিনি বলেন, আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আমরা ইসলামী ও সমমনা দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবো। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ গ্রহণ করবেনা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর আসনে দলের প্রার্থী গাজী নিয়াজুল করিম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বেলাল। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular