ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। একইসঙ্গে তিনি লেবার পার্টির পদও ছাড়ছেন।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দেওয়া বক্তব্যে পদত্যাগের ঘোষণা দেন তিনি। বিবিসি এমনটি জানিয়েছে।

পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে স্টারমার জানান, তিনি যখন লেবার পার্টির নেতৃত্ব নিজের কাঁধে তুলে নেন, তখন দলটি ‘রাজনৈতিক, আর্থিক ও নৈতিকতার মানদণ্ডে দেউলিয়া অবস্থায়’ ছিল।

তাকে বারবার বলা হয়েছিল লেবার পার্টি ‘শেষ’ হয়ে গেছে, কিন্তু তিনি সবাইকে ভুল প্রমাণ করেছেন—এমন দাবি করেন স্টারমার।

তিনি জানান, ‘ইহুদিবিদ্বেষের বিষ’ উপড়ে ফেলে তিনি দলে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন। 

‘আমি অর্থনীতি, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তায় জনগণের ভরসা ফিরিয়ে এনেছি’, যোগ করেন তিনি।

স্টারমার আরও জানান, আজ সোমবার সকালে তিনি রাজা তৃতীয় চার্লসকে পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি জানান। 

পাশাপাশি, তিনি লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটিকে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার জন্য একটি সময়সীমা নির্ধারণের অনুরোধ জানান।

সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া ৯ জুলাই থেকে শুরু হবে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের গ্রীষ্মকালীন বিরতি শুরুর আগেই এই প্রক্রিয়া শেষ হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular