ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকভারতের রাজস্থানের একটি স্কুলের ছাদ ধসে নিহত ৭ শিশু

ভারতের রাজস্থানের একটি স্কুলের ছাদ ধসে নিহত ৭ শিশু

নিউজ ডেস্ক: ভারতের রাজস্থানের একটি সরকারি স্কুলের ছাদ ধসে ৭ শিশু নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, জেলার মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে সকাল সাড়ে ৮টার দিকে ছাদ ধসের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও প্রায় ৬০ জন শিশু সেখানে উপস্থিত ছিল।ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এই বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ জানানো হয়েছিল। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে।

রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুণাল জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এই ঘটনায় ছয় শিশু নিহত হয়েছে।স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন। পরে ধ্বংসস্তূপ সরাতে ঘটনাস্থলে কমপক্ষে চারটি জেসিবি মেশিনও পৌঁছায়।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেন। তিনি বলেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এছাড়া কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা দিচ্ছে।

শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার বলেন, ভবনটি ধসের কারণ কী তা নিশ্চিত করার জন্য ঘটনার তদন্তে নির্দেশ দেওয়া হবে। এছাড়া ওই এলাকার কালেক্টরের সাথেও কথা বলেছি এবং কর্তৃপক্ষকে পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভাব্য সকল উপায়ে সাহায্য করার নির্দেশ দিয়েছি।

 উদ্ধার হওয়া আহত শিশুদের চিকিৎসার জন্য মনোহর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং গুরুতর আহতদের ঝালাওয়ারের একটি বড় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular