ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশভারতে অনুপ্রবেশের সময় আটক ৬ বাংলাদেশীকে ফেরত দিলেন বিএসএফ

ভারতে অনুপ্রবেশের সময় আটক ৬ বাংলাদেশীকে ফেরত দিলেন বিএসএফ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ঠাকুরগাঁও ব্যাটেলিয়ন (৫০ বিজেপি) জগদ্দল বিওপির দায়িপূর্ণ এলাকা যার সীমান্ত পিলার নং ৩৭৫ থেকে ৬ বাংলাদেশীকে আটক করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে মুঠোফোনে আটক ৬ বাংলাদেশির নাগরিকত্ব যাচাই করে বিজিবি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন তাঁরা। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বিএসএফ ৬ জনকে বিজিবির হাতে তুলে দেন।

বিজিবি’র দেওয়া তথ্যমতে, রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় জগদল সীমান্তের ৩৭৫ নম্বর পিলার -সংলগ্ন এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও রাণীশংকৈল ধর্মগড় বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র বিএসএফ কর্তৃক ৬ বাংলাদেশীকে ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ফেরতকৃত বাংলাদেশী নাগরিকরা হলেন, পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের মমিনটোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৪), বাদামবাড়ি গ্রামের বোনাস আলীর ছেলে মোঃ রোহান (১৯), বারাসাত গ্রামের মোঃ পিন্টুর ছেলে নাঈম ইসলাম (১৭) একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে মোঃ আলামিন (১৭), সুতকিয়াপাড়া এলাকার মো: লোসির ছেলে মোঃ রাসেল (২১) মুরমুলা গ্রামের দামিহ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২২), ফেরতকৃত সবাই বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের বাসিন্দা।

বিজিবির জগদল বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র আরো বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক ৬ ব্যক্তিকে সকালে বিজিবির কাছে হস্তান্তর করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান ৬ বাংলাদেশী অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অপরাধে বিজিবি দুপুরে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular