ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশভৈরব পৌরসভায় বাজেট ঘোষণা

ভৈরব পৌরসভায় বাজেট ঘোষণা

নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ১১২ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৫২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভৈরব পৌরসভার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন। বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ২১২ টাকা এবং উন্নয়ন সহায়তা তহবিল থেকে আয় ধরা হয়েছে ৭৫ কোটি ৫৩ লাখ ৫ হাজার ৩১৭ টাকা।

বাজেটে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ২১০ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। আর উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৩১৯ টাকা। সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক শবনম শারমিন বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় উপস্থিত ছিলেন-ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সরওয়ার বাতেন, ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব, হিসাব রক্ষক কর্মকর্তা শেরদিল নঈমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular