ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedভোরে প্রশ্নপত্র আসে, কয়েক ঘণ্টার মধ্যে উত্তরসহ তা ছড়িয়ে পড়ে

ভোরে প্রশ্নপত্র আসে, কয়েক ঘণ্টার মধ্যে উত্তরসহ তা ছড়িয়ে পড়ে

অপরাধ ডেস্ক: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গত তিন দিন ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের বাছাই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুঠোফোনের কথোপকথন ও তথ্য পর্যালোচনা করে তারা একটি ঘটনাক্রম দেখতে পান।

ঘটনাক্রম মোটামুটি এরকম: ভোর ৪টা ৪৩ মিনিটে মুঠোফোনে প্রশ্নপত্রের একটি অস্পষ্ট ছবি আসে জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক নূর মোহাম্মদের কাছে। পৌনে দুই ঘণ্টা পর সকাল সোয়া ৬টার দিকে একই প্রশ্নপত্রের আরও স্পষ্ট ছবি পান একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর। এরপর তৈরি হয় উত্তরপত্র। সেই উত্তরপত্র ছড়িয়ে দেওয়া হয় চক্রের অন্য সদস্যদের কাছে। তাঁদের মাধ্যমে তা পৌঁছে যায় সম্ভাব্য পরীক্ষার্থী ও প্রশ্নপত্রের গ্রাহকদের কাছে।

আটক ব্যক্তিদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মচারী ছাড়াও বন ও পরিবেশ অধিদপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীও রয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০০ টাকার ১১৬টি স্ট্যাম্প, ৫০ টাকার ৪টি স্ট্যাম্প, এক সেট প্রশ্নপত্র, বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্রের ১৯ পাতা, বিভিন্ন ক্যাটাগরির ১০টি সনদ, বিভিন্ন শ্রেণির আরও ১৫টি সনদ, বিভিন্ন ব্যাংকের চেকের ৪৮ পাতা, একটি ব্যাংকের চেকবই, ছয়টি জাতীয় পরিচয়পত্র এবং চার হাজার টাকা জব্দ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular