ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশভোর থে‌কেই ঘন কুয়াশায় ঢাকা রাজধানী, এমন অবস্থা থাকবে কয় দিন?

ভোর থে‌কেই ঘন কুয়াশায় ঢাকা রাজধানী, এমন অবস্থা থাকবে কয় দিন?

নিউজ ডেস্ক : বৃহস্প‌তিবার সকাল থেকেই

সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে তীব্র শীত। সেইসঙ্গে হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। তার সঙ্গে রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি তীব্র হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে সাধাধারণ মানুষের জনম‌নে প্রশ্ন উঠে‌ছে এমন অমন অবস্থা থাক‌বে কয়‌দিন?

এমন অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল কর‌তে দেখা‌গে‌ছে। ঘনকুয়াশার কার‌ণে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত হয়েছে।

এবারের শীতের মৌসুমে এতটা কুয়াশা আগে দেখা যায়নি। ডিসেম্বর মাসে তাপমাত্রা সেই মাত্রায় কমেনি, খুব ঘন কুয়াশাও দেখা যায়নি বেশি সময় ধরে। এর কারণ হলো, গত মাসে অন্তত তিনটি লঘুচাপ দেখা গেছে বঙ্গোপসাগরে। আর লঘুচাপের কারণে দিনের তাপমাত্রা গেছে বেড়ে। তাই শীতও ততটা পড়েনি।

তবে গত মাসের শেষ দিক থেকেই শীতের অনুভূতি বাড়তে থাকে। গতকাল ২০২৫ সালের প্রথম দিনেও তাপমাত্রা ছিল অপেক্ষাকৃত কম। আর এর সঙ্গে আছে কুয়াশা।

এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, তাকে আবহাওয়াবিদেরা বলেন ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলছিলেন, পরিচালন কুয়াশা মানে হলো এটি এক জায়গায় থাকে না। এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, এটি ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মূলত উত্তরাঞ্চল দিয়ে। আজ শুধু রাজধানী নয়, উত্তরের রংপুর বিভাগ, রাজশাহীর বড় অংশ, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকা ও নোয়াখালী পর্যন্ত বিস্তৃত। তবে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে কুয়াশা অপেক্ষাকৃত কম আছে।

এই যে কুয়াশার বিরাট চাদর, এটি কিন্তু দীর্ঘ সময় ধরে থাকে। যেমন গত বছরের জানুয়ারি মাসে এটি ছিল প্রায় দুই সপ্তাহ

এবার কী অবস্থা হবে—এমন প্রশ্নের জবাবে বজলুর রশীদ বলেন, আগামী দুই থেকে তিন দিন এমন অবস্থা থাকতে পারে। পরে কুয়াশা ও শীত কিছুটা কমতে পারে। পরে আবার তা বাড়তে পারে।

কুয়াশা বেড়ে যাওয়ার সঙ্গে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীত। যেমন রাজধানীতেই গতকাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা, যেটিকে দিনের তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়, রাজধানীতে গতকাল তা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীর সর্বিনম্ন তাপমাত্রা আরও কমে গেছে। আজ সকাল পৌনে ৯টায় এ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশের প্রায় প্রতিটি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর ৫১টি স্টেশন থেকে আবহাওয়ার উপাত্ত সংগ্রহ করে। দেখা গেছে, এই ৫১ স্টেশনের মধ্যে গতকাল ৫টিতে শুধু তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে আছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular