ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, নিহত ১ , আহত ৩

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ, নিহত ১ , আহত ৩

ময়মনসিংহের তারাকান্দায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে মো. রফিকুল ইসলাম (৫০) নামের এক কৃষক খুন হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম বালিখা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম পশ্চিম বালিখা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় সুজাত দেওয়ান এবং খলিল গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে একাধিক মামলাও চলমান আছে। সেই বিরোধের জের ধরেই আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে রফিকুল ইসলাম নিহত হন। আহত বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular