ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধমাইলস্টোন স্কুল ট্র্যাজেডি মৃতের সংখ্যা বেড়ে ৩৩

মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি মৃতের সংখ্যা বেড়ে ৩৩

নিউজ ডেস্ক: রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আইমান (১০) নামের ওই শিশুটি ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল।

আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা ৩২ মিনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১৪ জন মারা গেল।এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটে নিয়মিত ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মাইলস্টোন ট্র্যাজেডিতে আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টা পর্যন্ত মোট ৩২ জন মারা গেছে। 

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular