বিশ্ব জুড়ে রথযাত্রার জাঁকজমক যতটা আলোচনায় থাকে, ততটাই পবিত্র এবং তাৎপর্যপূর্ণ হলো উল্টো রথ বা বাহুদা যাত্রা। রথযাত্রার কয়েক দিন পরে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা পুরীর গুণ্ডিচা মন্দির থেকে নিজের ধাম শ্রীক্ষেত্রে ফিরে আসেন।
ওডিশায় এই প্রত্যাবর্তনকে বলা হয় বাহুদা যাত্রা। আর বাংলায় পরিচিত উল্টো রথ নামে। এই উল্টো রথের মাহাত্ম্য নিয়েও রয়েছে নানা বিশ্বাস। আবার এই অনুষ্ঠানের নানা প্রথাকে কেন্দ্র করে রয়েছে বিশেষ মান্যতাও।




