ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedমিটামইনে উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত

মিটামইনে উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বিজয় কর রতন, কিশোরগঞ্জ, প্রতিনিধি: মিটামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৭ ই জুলাই বৃহস্পতিবার সকালে পল্লী বিকাশ কেন্দ্রের বাস্তবায়নে ও সার্বিক সহযোগিতায় পল্লী কর্ম সহায়তা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা,ম্যারাথন , সাইকেল দৌড় ,পুরস্কার বিতরণ ও উন্নয়ন মেলা।

এছাড়া ও বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিটামইন উপজেলার সফল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেদা স্যামস উপ নিবার্হী পরিচালক (পিবিকে) অনুষ্ঠানে আলোচনায় অংশ নেয়, ডাঃ মোঃ আফজাল হোসেন , মোঃ মনিরুজ্জামান (উপজেলা সমন্বয়ক পিবিকে), বিনয় ভূষন সরকার (সহ সমন্বয়ক পিবিকে) মোঃ মোজাম্মেল হক (আঞ্চলিক ব্যবস্থাপক ঢাকা আহসানিয়া মিশন ),দেওয়ান জহির ইয়ার চৌধুরী ( প্রধান শিক্ষক খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ শফিকুল ইসলাম,(উপজেলা সমাজসেবা কর্মকর্তা), মোঃ সাদিকুর রহমান (উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা)।

দূর্যোগ পূর্ণ আবহাওয়া মধ্যে উন্নয়ন মেলায় ১০ টি স্টলে উদ্যোগক্তাগন অংশ নেয়। বিভিন্ন স্টলের আয়োজকদের প্রথম, দ্বিতীয়,ও তৃতীয় স্থান অর্জনকারী দের মাঝে প্রধান অতিথি পুরষ্কার ও সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
বার্তা প্রেরক:

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular