ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকামিরপুরে কো-অপারেটিভ মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মিরপুরে কো-অপারেটিভ মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে আনন্দ উল্লাস ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কো-অপারেটিভ মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২০২৫ সালের ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন। সকাল থেকেই বৃষ্টি থাকায় ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল, তবে নির্ধারিত সময়ে সকাল ৯টা থেকেই ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত চলে।

বৃহস্পতিবার (৯ই অক্টোবর) মিরপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২০২ জন, যার মধ্যে বিদেশে রয়েছেন ২ জন ভোটার।

নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয় — ‘আলমগীর-রফিকুল প্যানেল’ ও ‘সেলিম-রফিকুল প্যানেল’। মোট ২৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে আলমগীর-রফিকুল প্যানেলে সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন (কামাল), সহ-সভাপতি পদে মোঃ জহিরুল আমিন (উজ্জল), সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম (শরিফ), কোষাধ্যক্ষ পদে মোঃ সোহেল হক, পরিচালক পদে মোঃ আরিফুল ইসলাম (সানা), মোঃ শাহজাহান শাহ (রিপন), মোঃ মাসুদ রানা, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ গোলাম কাদের (পারভেজ), মোঃ আবু বক্কর সিদ্দিক (সোহেল) ও মুফতি হাবিবুর রহমান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে সেলিম-রফিকুল প্যানেলে সভাপতি পদে মোঃ সেলিম হোসেন খান, সহ-সভাপতি পদে মোঃ মুকুল মোল্লা, সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম সোহেল, কোষাধ্যক্ষ পদে মোঃ আল আমিন, পরিচালক পদে মোঃ মতিউর রহমান (বাবু), মোঃ সেলিম আজাদ, মোঃ বিল্লাল হোসেন, বি.এম নুরুল ইসলাম, মোঃ আতাউর রহমান, মোঃ আসিফ ইফতেখার মিথুন ও মোঃ রিপন হেসেন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন চলাকালে প্রার্থীরা জানান, “খুবই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিতে পারছেন। আমরা সবাই ভাই ভাই—যেই জয়ী হবে, তার নেতৃত্বে সবাই মিলে সমিতির উন্নয়নে কাজ করব।”

ভোটাররাও জানান, “আজকের দিনটা আমাদের মিলনমেলার মতো। দীর্ঘদিন পর সবাই একসাথে হয়েছি, খুব ভালো লাগছে। সকল প্রার্থী আমাদের আপনজন, তাই যেই জয়ী হোক, সে যেন সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করে — এটাই আমাদের প্রত্যাশা।”

নির্বাচন কমিটির সভাপতি ও শাহ আলী থানা সমবায় কর্মকর্তা আমানুর রহমান বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক। নির্বাচনী পরিবেশ অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু। কোন বিশৃঙ্খলার আশঙ্কা নেই। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular