ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলামেয়েদের বিশ্বকাপের স্বপ্ন ভাঙল জাপানে

মেয়েদের বিশ্বকাপের স্বপ্ন ভাঙল জাপানে

ক্রীড়া ডেস্ক: জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের মেয়েদের। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে শক্তিশালী জাপানের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল অনূর্ধ্ব-২০ দলটি।

দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে হিরাই ইয়োশিনোর গোলে এগিয়ে যায় জাপান। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ দুটি ভালো আক্রমণ করেও সমতা ফেরাতে পারেনি। শেষ কোয়ার্টারে ৪৭ মিনিটে ফিল্ড গোল করে জাপানের জয় নিশ্চিত করেন সুজুকি মোমোকা।

এই হারে আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগও হারাল বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপে যেতে হলে অন্তত সেমিফাইনালে উঠতে হতো।

আগামী শনিবার পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে প্রতিপক্ষ হবে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দল।

এর আগে গ্রুপ পর্বে চার ম্যাচের সবকটিতে জিতে গ্রুপসেরা হয়েছিল বাংলাদেশ। চায়নিজ তাইপে, পাকিস্তান, কাজাখস্তান ও হংকংকে হারিয়ে শেষ আটে উঠেছিল আরিফ আলীর দল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular