ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমোদির মুখোশ পরে চুরির চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল

মোদির মুখোশ পরে চুরির চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরে একটি মোবাইল ফোনের দোকানে চুরির চেষ্টা করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজস্থানের ভিলওয়ারা জেলায় রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় একটি মোবাইল ফোনের দোকানকে লক্ষ্য করে চুরির চেষ্টা চালায় ওই ব্যক্তি। পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজে দেখা যায়, রাজনৈতিক প্রচারণায় ব্যবহৃত মোদির মুখাবয়ব সংবলিত একটি মুখোশ পরে তিনি লোহার রড দিয়ে দোকানের ভারী শাটারের তালা ভাঙার চেষ্টা করছেন।

কারেডা থানার স্টেশন হাউস অফিসার পুরান মাল মীনা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, চুরির চেষ্টা করা ব্যক্তিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখাবয়ব-সংবলিত একটি মুখোশ পরা অবস্থায় দেখা গেছে।

তবে মুখোশটি শেষ পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় গোপন রাখতে পারেনি। তদন্তকারীরা জানান, আশপাশের অন্য সিসিটিভি ক্যামেরায় দিনের বেলায় একই পোশাকে, মুখোশ ছাড়া ওই ব্যক্তির মুখ ধরা পড়েছে।

পুলিশের ভাষ্য, চুরির চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি খালি হাতেই পালিয়ে যান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular