রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আহতরা হলেন- মো. তুহিন (২৬) ও আব্দুল হাকিম মিয়া (২৫)।
আজ সোমবার ভোরে এই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ভোরে ছিনতাই করার সময় স্থানীয় জনতা গণপিটুনি দিলে দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এই বিষয়ে যাত্রাবাড়ী থানায় আইনি প্রক্রিয়া চলমান।



