ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায় ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধে আলোচনা ও সমঝোতার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। তবে ইরানের জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।

বুধবার (৬ মে) ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এ অবস্থানের কথা তুলে ধরেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অবিশ্বাস প্রকাশ করেন ইরানি প্রেসিডেন্ট। তার অভিযোগ, দ্বিপক্ষীয় সংলাপ চলমান থাকা অবস্থাতেই ওয়াশিংটন ইরানের ওপর দুবার হামলা চালিয়েছে। এ ঘটনাকে তিনি পেছন থেকে ছুরি মারার সঙ্গে তুলনা করেন।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে।

প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সম্মত হতে পারে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিদ্যমান বিধিনিষেধ শিথিল করার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular