ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের দলিল

যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের দলিল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে আমেরিকার ‘প্রকাশ্য পরাজয়’ বলে অভিহিত করেছে তেহরান। দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর যুদ্ধ অবসানের এই চুক্তিটি সম্পন্ন হলেও, একে ওয়াশিংটনের নতজানু হওয়ার প্রমাণ হিসেবে দেখছে ইরান। 

চুক্তি স্বাক্ষরের পরপরই ইরানের শীর্ষ পরমাণু আলোচক ও নীতি-নির্ধারক আলী বাঘেরি কানি এক বিবৃতিতে একে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পতন হিসেবে আখ্যা দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শীর্ষ আলোচক আলী বাঘেরি কানি বলেন, এই চুক্তিটি কেবল দুটি দেশের মধ্যে যুদ্ধ থামানোর কোনো সাধারণ দলিল নয়, বরং এটি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের পরাজয়ের একটি আনুষ্ঠানিক ঘোষণা।

তিনি তার বিবৃতিতে উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিকভাবে সর্বোচ্চ চাপ সৃষ্টি করেও ইরানকে তাদের শর্ত মানাতে বাধ্য করতে পারেনি। অবশেষে তারা আমাদের শর্ত মেনে নিয়েই এই চুক্তিতে আসতে বাধ্য হয়েছে। এই সমঝোতা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের দিন শেষ এবং তারা নিজেদের পরাজয়ের দলিলে নিজেরাই স্বাক্ষর করেছে।’

সূত্র: এনডিটিভি

 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular