ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিরমনা থানা বিএনপি কমিটি ভেঙ্গে দেবার আহবান

রমনা থানা বিএনপি কমিটি ভেঙ্গে দেবার আহবান

সুমন দত্ত: সদ্য গঠিত বিএনপির রমনা থানা কমিটি নিয়ে তীব্র আপত্তি ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার সাবেক থানা কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যরা। তাদের মতে যোগ্য ও ত্যাগী লোককে থানা কমিটিতে জায়গা দেওয়া হয় নাই। বিপদের সময় দলের হাল যারা ছেড়ে দিয়েছেন তাদেরকে নতুন কমিটিতে জায়গা করে দেওয়া হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা পদবঞ্চিত নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোহরাব আলী। তিনি রমনা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

তিনি বলেন, সম্প্রতি আশরাফুল ইসলামকে আহবায়ক করে রমনা থানা বিএনপি নতুন কমিটি গঠন করায় এলাকার বিএনপি নেতাকর্মীরা অবাক ও হতাশ হয়েছেন। এই আশরাফুল ইসলাম ২০১৮ সালে নিজ পদ থেকে পদত্যাগ করে নিজের গা বাঁচিয়েছেন। দলে যখন তার দরকার ছিল ঠিক সেই সময় দলের কর্মীরা তাকে পায়নি। তাকে এখন আবার আহবায়ক পদে বসানো হয়েছে। যুগ্ম আহবায়ক হিসেবে শামীম হোসেন নামে যাকে বসানো হয়েছে তিনি পুলিশের ইনফরমার হিসেবে কাজ করতেন। তাকে কোন বিবেচনায়, কি যুক্তিতে এই পদে বসানো হয়েছে তা জানেন না মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।

তিনি আরো বলেন, দলের জন্য বিগত ১৬ বছর যারা পতিত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, দলের জন্য ত্যাগ শিকার করেছেন, নতুন কমিটি গঠনে তাদের উপেক্ষা করা হয়েছে । দলের নীতি নৈতিকতা ও নিরপেক্ষতা নতুন কমিটিতে মানা হয় নাই বলে তাদের বিশ্বাস।

অবিলম্বে এই কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে কমিটি গঠনের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহবান জানিয়েছেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular