ঢাকা  বুধবার, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকারাজধানীতে মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজের আহ্বান

রাজধানীতে মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজের আহ্বান

নিউজ ডেস্ক : মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে রাজধানীতে ‘মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গড়তে চাই’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলামটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পঞ্চম তলার মিলনায়তনে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি। জাতীয় সংসদের তথ্য ও সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, তিনি ২০২৬ সালের জুলাই থেকে এ কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুব আহ্বায়ক হাজী মো. মনির হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খোরশেদ আলম মিয়া। সভাপতিত্ব করেন রায়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মেরাজ সলিউশন বিডির কর্ণধার মো. সাখাওয়াত হোসেন শুভ

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, অধ্যক্ষ এন এন ইব্রাহীম খলীল, ব্রেন অ্যান্ড লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুল হোসেন, মাহবুবুর রহমান, ‘নিরাপদ চিকিৎসা চাই’-এর চেয়ারম্যান যুবরাজ খান, সংগীতশিল্পী ও অভিনেতা রাশেদ মোর্শেদ এবং রোজগার টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোল্লা। সার্বিক সহযোগিতায় ছিলেন জহুরুল আলম জাবেদ ব্যবস্থাপনার সম্পাদক আপনার স্বাস্থ্য ও সংগঠক।

অনুষ্ঠানে তরুণদের মাদক, সহিংসতা ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে যুবসমাজকে সৃজনশীল কাজে যুক্ত করার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

গুণীজন সংবর্ধনা

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গুণীজন সংবর্ধনা। এ পর্বে চিকিৎসক, কবি ও লেখক ডা. বাসুদেব পোদ্দারকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। তিনি হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি সাহিত্যচর্চার সঙ্গেও যুক্ত। লক্ষ্মীপুরের কমলনগরে তিনি চিকিৎসাসেবায় নিয়োজিত এবং একাধিক উপন্যাস ও কবিতার বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।-

এর পাশাপাশি আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও সুস্থ সংস্কৃতিচর্চার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানের ঘোষিত মূল বার্তা ছিল—মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সচেতনতা, সম্মিলিত উদ্যোগ এবং তরুণদের ইতিবাচক পথে সম্পৃক্ত করা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular