ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরাজধানীতে ৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীতে ৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:   রাজধানীতে ছিনতাই রোধে বিশেষ অভিযানের প্রথম দিন ৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এরমধ্যে রমনা বিভাগে ৮ জন, মতিঝিল বিভাগে ১৪ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ১০ জন, তেজগাঁও বিভাগে ১৯ জন, মিরপুর বিভাগে ৪ জন, উত্তরা বিভাগে ৮ জন ও গুলশান বিভাগে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার বলেন, আমরা ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কারা এসব এলাকায় ছিনতাই করে তাদের চিহ্নিত করছি এবং তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। ফুট প্যাট্রোল গাড়িতে প্যাট্রোল এবং মোটরসাইকেল প্যাট্রোল অব্যাহত রেখেছি। মোবাইল প্যাট্রোলগুলো যেন ঠিকঠাক কাজ করে সে জন্য আমাদের প্রত্যেক ডিভিশনের এসি এবং এডিসিকে নজরদারি করার দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিরাতে তারা গাড়ি নিয়ে মুভে থাকছে এবং তদারকি করছে। এ ছাড়া আমাদের কন্ট্রোল রুম থেকে ওয়্যারলেসের প্যাট্রোলগুলোর লোকেশন নেয়া হচ্ছে এবং তারা সজাগ আছে কি না, তদারকি করা হচ্ছে।

গ্রেফতার ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular