ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাণীশংকৈলে জুলাই দ্রোহ উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান এবং জুলাই...

রাণীশংকৈলে জুলাই দ্রোহ উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান এবং জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জেলা শাখা ছাত্রশিবিরের আয়োজনে রোববার (৩ আগস্ট) বিকাল ৪ টায় জুলাই দ্রোহ উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান এবং জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পৌর শহরের কলেজ রোড সংলগ্ন মার্চেন্ট ট্রেডার্স  চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। ঠাকুরগাঁও জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টার,জামায়াতে ইসলামীর পৌর শাখার আমীর আব্দুল মাতিন বিশ্বাস, পৌর যুব বিভাগের সভাপতি মোকাররম হোসেন প্রমূখ।

এছাড়াও জেলা শ্রমিক বিভাগের সভাপতি মতিউর রহমান মতি, পৌর শাখা ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, প্রেসক্লাব সেক্রটারি হুমায়ুন কবির,সাবেক সভাপতি মোবারক আলী, সাংবাদিক মাহাবুব আলম ও খালেক মাহমুদ সুজনসহ ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখা ছাত্রশিবিরের অর্থ ও প্রচার সম্পাদক সাব্বির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। সেইসাথে সন্ধ্যা ৭ টা জুলাই ডকুমেন্টারি প্রদর্শনীতে অংশগ্রহণের আহবান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular