ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাণীশংকৈলে পথসভা করেছেন কমিউনিস্ট পার্টি

রাণীশংকৈলে পথসভা করেছেন কমিউনিস্ট পার্টি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পথসভা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এক পথসভার আয়োজন করেন উপজেলা কমিউনিস্ট পার্টি। পথসভায় বক্তব্য দেন- বাংলাদেশ

কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান, জেলা কমিউনিস্ট পার্টির সেক্রেটারি আসাদুজ্জামান খান, জেলা সদস্য আনোয়ার চৌধুরী, উপজেলা সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারি মুকবুল হোসেন, সহ-সভাপতি ডাঃ কুদ্দুসসহ অনেকে।

পথসভায় উপজেলা ও ইউনিয়ন কমিউনিস্ট পার্টির শতাধিক নারী-পুরুষ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের বক্তব্যে গত ফ্যাসিস্ট সরকারের বর্বরতা ও বর্তমান সরকারের অযোগ্যতা ও উদাসহীনতার বিভিন্ন দিক তুলে ধরেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular