ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: সকালের নীরবতা ভেঙে হঠাৎ ভাড়া বাসায় ছড়িয়ে পড়ে উদ্বেগ। শনিবার (২৯ আগস্ট) সকালে স্বজনরা বাসার বারান্দার চালের সরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সানজিদা (৩৮)নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশে খবর দিলে,পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সানজিদা ইসলাম জামালপুর সদর উপজেলার পাকুল্লা গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। তার স্বামী আসাদুজ্জামান গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন, রামরাই ইউনিটের রাণীশংকৈল শাখায় কর্মরত।

চাকরির কারণে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি পৌর শহরের ভান্ডারা এলাকায় জিল্লুর রহমানের বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই বাসায় সানজিদাকে মৃত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে খবর দেওয়া হলে রাণীশংকৈল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাণীশংকৈল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম বলেন,”খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এবং কী কারণে সানজিদার মৃত্যু হয়েছে,সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular