ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডরাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সামছুল আলমের বিদায়

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সামছুল আলমের বিদায়

বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় ধামরাইয়ের দেপাশাই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দেপাশাই কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ সময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক ও বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করেন।

এর আগে ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষে বীর মুক্তিযোদ্ধাকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিদল। এ সময় পুরো এলাকাজুড়ে শুনশান নীরবতা দেখা যায়।

সামছুল আলম বেশ কিছুদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএইমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অবস্থার উন্নতি হলে পরে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

সামছুল আলম ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি ভারতে টানা ১৯ দিন প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফেরেন। এরপর নিজের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।

তার জানাজায় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বীর মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular