ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার হুঁশিয়ারি নেতাদের

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা যুবদলের ব্যানারে আয়োজিত মিছিলটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে মিছিলে অংশ নেন যুবদল নেতা সোহরাব হোসেন ভুলু, আবদুল মালেক, হাসান মাহমুদ ইব্রাহিম, আবদুল্লাহ আল মামুন, ফয়েজ আহমেদ, আবদুর রহমান, জাকির হোসেন ও জাহাঙ্গীর আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দীর্ঘ ১৭ বছর ধরে তাঁরা আন্দোলন-সংগ্রাম করেছেন উল্লেখ করে বক্তারা বলেন, এ সময়ে তাঁদের বহু নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে।

নেতারা আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular