ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশশেরপুরে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

শেরপুরে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

শেরপর প্রতিনিধি : শেরপুরে ২৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।  আজ বুধবার (৩ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন, র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার

মেজর লাবিদ আহমেদ। এর আগে গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও নতুন সড়ক বাজারে ওই অভিযান পরিচালনা করে র‍্যাব।

র‍্যাব জানায়, গত মঙ্গলবার রাতে র‍্যাব-১৪ এর  একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও নতুন সড়ক বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ২৬০ পিস ট্যাপেন্টাডল (ব্যথানাশক) ট্যাবলেটসহ রাজু মিয়া (২০) এক মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব।

এবিষয়ে র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাজু জানিয়েছেন  দীর্ঘদিন থেকে সে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সংগ্রহ করে শেরপুর জেলাসহ আশেপাশে এলাকায় বিক্রি করে আসছিল। পরে উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি মামলা রজু হয়েছে এবং দুপুরে তাকে আদালতে প্রেরণকরা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular