নিউজ ডেস্ক: সিঙ্গাপুরের মাঠে গোলের উৎসব করছে ব্রাজিল। আজ (১৭ নভেম্বর) স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে দিশেহারা করে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে ফুটবল ইতিহাসে প্রথম মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে ৭-০ ব্যবধানে। ২০২৬ সালের আন্তর্জাতিক সূচিতে এটাই ব্রাজিলের শেষ ম্যাচ।
সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে কার্লো আনচেলত্তির দল। ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৯তম স্থানে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে সেলেসাওরা।
ম্যাচের নবম মিনিটে প্রথম গোল করেন ভিনিসিয়ুস। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ২১ মিনিটে তৃতীয়বারের মতো জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড।
শুধু নিজে গোল করাই নয়, সতীর্থদের দিয়েও গোল করানোর চেষ্টা করছেন ভিনিসিয়ুস। প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে বল বাড়ান তিনি।
সেই বল পেয়ে জোরালো শটে গোল করেন রায়ান। তবে ভিনিসিয়ুস অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। ৩২ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন এনদ্রিক। ৪২ মিনিটে গোল পেয়েছিলেন এস্তেভাও। কিন্তু তার আগে ভিনিসিয়ুসের ফাউলের শিকার হন সিঙ্গাপুরের গোলরক্ষক। তাই বাতিল হয় গোলটি।
৫১ মিনিটে নিজের প্রথম এবং দলের পঞ্চম গোল আদায় করে নেন এস্তেভাও। প্রথমার্ধে গোলবঞ্চিত হওয়া রায়ান ৬৫ মিনিটে ব্রাজিলের ষষ্ঠ গোলের দেখা পান। ৭৪ মিনিটে রাউল সুজাইমির আত্মঘাতী গোলটি ছিল ব্রাজিলের সপ্তম। দলের গোলোৎসবের দিনে ডাগআউটে ছিলেন না কোচ আনচেলত্তি।
জাপানের কাছে ২-৩ গোলে হারের ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন রাফিনহা ও আনচেলত্তি। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে ছিলেন না দুজনের কেউই নেই।



