ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedসংসদের মেডিকেল সেন্টার ১০ শয্যার হাসপাতালে উন্নীত করার প্রস্তাব

সংসদের মেডিকেল সেন্টার ১০ শয্যার হাসপাতালে উন্নীত করার প্রস্তাব

স্বাস্থ্য ডেস্ক: জাতীয় সংসদের পার্লামেন্ট মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবার মান উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মেডিকেল সেন্টারকে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তর, চিকিৎসক-নার্সসহ জনবল বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়ন এবং পরামর্শ ও তদারকিবিষয়ক কমিটির প্রথম সভায় এসব প্রস্তাব উত্থাপন এবং আলোচনা হয়।

কমিটির সভাপতি হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য হুইপ মো. আখতারুজ্জামান মিয়া ও সংসদ সদস্য ইকরামুল বারী টিপু অংশ নেন।

সভায় মেডিকেল সেন্টারের সাংগঠনিক কাঠামো সংশোধন করে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আধুনিক ফিজিওথেরাপি কেন্দ্র স্থাপন, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি ও আরপিজি যন্ত্র এবং প্যাথলজি মেশিন আধুনিকায়নের প্রস্তাব করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স চালুর বিষয়েও আলোচনা হয়।

এসব উদ্যোগ বাস্তবায়নে বিশেষ বরাদ্দ চেয়ে সংসদ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এছাড়া মেডিকেল সেন্টার থেকে রেফার করা রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আশপাশের স্বনামধন্য হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব করা হয়। সভায় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular