ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডসংস্কারের জন্য বন্ধ থাকবে মোরেলগঞ্জের পানগুছি ফেরি চলাচল

সংস্কারের জন্য বন্ধ থাকবে মোরেলগঞ্জের পানগুছি ফেরি চলাচল

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ পানগুছি নদী ফেরিঘাটে সংস্কারকাজের জন্য শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টা থেকে টানা তিন দিনের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও যানবাহন চালকদের বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল থেকেই ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি সেতুর পাটাতন খুলে সংস্কার এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে সংস্কার চলাকালীন সময় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ অংশে পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি সেতুর পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছিল। এছাড়া বারইখালী প্রান্তের পন্টুনেও ত্রুটি দেখা দেয়। জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। এসব সমস্যা সমাধানেই জরুরি ভিত্তিতে সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে।

সড়ক বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আগামী সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে পানগুছি নদী ফেরিঘাটে পূর্বের মতো ফেরি চলাচল ও যানবাহন পারাপার স্বাভাবিক হবে।

স্থানীয়রা আশা করছেন, সংস্কারকাজ শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং এ গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular