ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি ৭ নির্দেশনা

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি ৭ নির্দেশনা

সরকারি কর্মচারীদের সাবধানতা অবলম্বনে নির্দেশনা দিতে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সরকারি কর্মচারীদের সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী, বৈরী গোয়েন্দা সংস্থা থেকে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য গত ৮ জুলাই এ চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিবদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি পাওয়ার পর এ বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করে চিঠি দিচ্ছে মন্ত্রণালয় ও বিভাগগুলো।

চিঠিতে বলা হয়েছে, ‘উল্লিখিত বিষয়ের আলোকে আপনার মন্ত্রণালয়/বিভাগ ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য অধিকতর সাবধানতা অবলম্বনের নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

১. সরকারি কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য অধিকতর সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া যেতে পারে।

২. এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

৩. এরূপ অপরাধের বিষয়ে কোনো তথ্য পেলে গোয়েন্দা সংস্থা/আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অতিসত্বর অবহিত করা যেতে পারে যাতে গোয়েন্দা সংস্থা সিন্ডিকেটকে চিহ্নিত করে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারে।

৪. সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পদের পরিচয়, অবস্থান ও দৈনন্দিন কার্যক্রম প্রকাশ না করার ব্যাপারে সতর্ক থাকা।

৫. কোনো প্রকার প্রলোভনমূলক ভিডিও কল, ছবি বা চ্যাটের ফাঁদে পা না দেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করা।

৬. অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তির সঙ্গে খুব দ্রুত ঘনিষ্ঠ না হওয়া।

৭. অনলাইন চ্যাট বা ভিডিও কলে গোপন তথ্য, ছবি বা ভিডিও শেয়ার না করা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular