ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসরকারের নিষ্ক্রিয়তায় দেশের পুরো পরিস্থিতিকে সংকটপূর্ণ করে তুলেছে: বাম গণতান্ত্রিক জোট

সরকারের নিষ্ক্রিয়তায় দেশের পুরো পরিস্থিতিকে সংকটপূর্ণ করে তুলেছে: বাম গণতান্ত্রিক জোট

নিজউজ ডেস্ক:  পতিত আওয়ামী লীগ সরকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেকে কেন্দ্রকরে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যের অংশ ধানমন্ডি ৩২ নম্বর বাড়িসহ সারাদেশের নানা জায়গায় আগুন, ভাঙচুর ও বুলডোজার দিয়ে বাড়িগড় ঘুড়িয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় এসবের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে বরং সরকারের নিষ্ক্রিয়তায় দেশের পুরো পরিস্থিতিকে সংকটপূর্ণ করে তুলেছে। দেশে কোন সরকার থাকা অবস্থায় এ ধরনের ঘটনা মোটেই কাঙ্ক্ষিত নয়।এর দায় অর্ন্তবর্তী সরকারকেই নিতে হবে বলে জানান বামগণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।

তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার লক্ষে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পথে যখন অগ্রসর হওয়ার প্রচেষ্টা চলছে, ঠিক সেই সময় কতগুলো কর্মকাণ্ড সামগ্রিক পরিস্থিতিকে জটিল করে তুলছে।

বৃহস্পতিবার বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অনুষ্ঠিত জরুরী সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

আমরা সারাদেশে জানমালের নিরাপত্তা বিধান, ভয়ের আবহাওয়া সৃষ্টির পুনরাবৃত্তি না হতে দিয়ে সকলের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দৃশ্যমান ভূমিকা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সরকারের নিষ্ক্রিয়তা থাকলে পুরো ঘটনা আরো জটিল হয়ে পড়বে। যা গণঅভ্যুত্থানের চেতনাকেই প্রশ্নবিদ্ধ করার ও নানা শক্তিকে অপতৎরতা চালানোর সুযোগ করে দেবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বিভিন্ন গণতান্ত্রিক দল, শক্তি ও দেশের সচেতন মহলকে সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থেকে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ফ্যাসিবাদ মোকাবেলায় ফ্যাসিবাদী কর্মকাণ্ড নয়, রাজনৈতিকভাবেই সকল ধরনের ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে।

এসময় তারা স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি অভিযুগের আঙ্গুল তুলে বলেন, তিনি বিদেশে বসে এমন কতক উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন যা আন্দোলনকারী শক্তিসহ দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে।

বামজোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মাদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হুসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular