ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের

দুদকের মামলা:লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ২৪ জানুয়ারী দুদুক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল বরাবর সরিষবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশা স্থাবর ও অস্থাবর মিলে ২ কোটি ৮৫ লাখ ৪ হাজার ৪০৮ টাকা মূল্যমানের সম্পদ অর্জনের তথ্য দাখিল করেন। দুদক সম্পদের তথ্য বিবরণী যাচাই ও অনুসন্ধান করে স্থাবর ও অস্থাবর সম্পত্তির গড়মিল পায়। অনুসন্ধানে সানোয়ার হোসেন বাদশার স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট ৫ কোটি ২ লাখ ৩০ হাজার ১৫ টাকার সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। পরবর্তীতে অর্জিত সম্পদের তথ্য গোপন করে মিথ্য ও ভিত্তিহীন তথ্য প্রদান করায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর
২৬(২) ধারায় মামলা দায়ের করে দুদক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মামলা প্রসঙ্গে জামালপুর বিশেষ আদালতের পিপি অ্যাডভোকেট লুৎফর রহমান রতন বলেন, আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন বাদশার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যথাযথভাবে মামলাটি দায়ের
করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular